শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফিলিপাইনে হিজাব দিবসের বিল পাস; দূর হবে ভ্রান্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিপাইন সংসদের মুসলিম প্রতিনিধিরা সেদেশের সংসদে প্রথম ফেব্রুয়ারি জাতীয় হিজাব দিবসের নামকরণের আহ্বান জানালে সংসদ ভবন তাদের আহ্বানে সম্মতি প্রদান করেছে। খবর ইকনা

ফিলিপাইনের আনাক মিন্দানাওয়ের সংসদ প্রতিনিধি সুইটি তুরাবিন হাতামান বলেন, এই বিলের মূল উদ্দেশ্য হচ্ছে অমুসলিমদের মধ্যে হিজাব সম্পর্কে যে ভ্রান্তি ধারণা রয়েছে তা দূর করা।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে হিজাবী নারীদের প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জেরে সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে পথভ্রষ্টরা হিজাবী নারীদের বিরুদ্ধে সহিংসতায় লিপ্ত হচ্ছে এবং তাদের ওপর হামলা চালাচ্ছে।

সুইট তুরাবিন বলেন, এই বিলের অপর একটি উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদের বিরুদ্ধে বৈষম্য দূর করা এবং তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা।

তিনি বলেন, আমি আশাবাদী এর মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মীয় শ্রদ্ধা বৃদ্ধি পাবে এবং জাতীয় ঐক্য গঠন হবে।

হিজাব পরে বক্সিংয়ে নামবে আমেরিকান কিশোরী

অস্টেলিয়ায় বিলবোর্ডে ফিরলো হিজাবি নারী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ