শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপ জমিয়ত নেতা মাওলানা সৈয়দ আব্দুল খালিকের ইন্তেকাল ‘কুরআন প্রজ্ঞা জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা’র ফাইনাল অনুষ্ঠিত সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী

গরুর জাতীয় পরিচয়পত্র করবে ভারত সরকার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গোরক্ষার জন্য মরিয়া হয়ে উঠেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো। গোরক্ষার নামে সহিংসতার খবর নতুন কিছু নয়। কিন্তু তাতেও সন্তুষ্ট হতে পারছে না ভারতের গোরক্ষক নয়। এবার প্রস্তাব দিয়েছেন গরুর জাতীয় পরিচয়পত্র করার।
বাংলাদেশে গরু পাচার ঠেকাতে নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের মত (আধার কার্ড) গরুকেও পরিচয়পত্র দেয়ার প্রস্তাব সুপ্রিম কোর্টে দিয়েছে দেশটির  কেন্দ্রীয় সরকার। সোমবার বাংলাদেশে গরু পাচার ঠেকাতে অখিল ভারত কৃষি গো সেবা সংঘর এক আবেদনের শুনানির সময় কেন্দ্রীয় সরকার এই প্রস্তাব করে।
আধার কার্ড হচ্ছে ১২ ডিজিটের ‘অদ্বিতীয়’ নাম্বার যার মধ্যে নাগরিকের বায়োমেট্রিক ও জনমিতিক তথ্য লিপিবদ্ধ থাকে। অনেকটা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের মতো।
অখিল ভারত গো সেবা সংঘ সুপ্রিম কোর্টে দায়ের করা এক পিটিশনে বলে, বাংলাদেশ সীমান্ত দিয়ে ব্যাপকভাবে গরু পাচার হচ্ছে যার ফলে ভারতে গরুর সংখ্যা কমে যাচ্ছে। এই বিষয়ে শুনানির সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি প্রস্তাব করে, নাগরিকদের মত গরুরও একটি ‘অদ্বিতীয়’ আইডেন্টিফিকেশন নাম্বার প্রদান করা উচিত।
প্রতিবেদনে সুপারিশ করা হয়, গরুর পরিচয়পত্রে বয়স, জাত, লিঙ্গ, উচ্চতা, বর্ণ, শিং, লেজ ও বিশেষ চিহ্নর বর্ণনা থাকবে। ভারতজুড়ে গরুর পরিচয়পত্র বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সীমান্তে গরু পাচার বন্ধে জনগণের সক্রিয় সমর্থন আদায় করা প্রয়োজন।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ