বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

জলকেলি উৎসবে দুর্ঘটনায় মিয়ানমারে নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জলকেলি উৎসবে দুর্ঘটনায় মিয়ানমারে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় দেড় শতাধিক মানুষ।

চীনা মিডিয়া সিনহুয়া এ খবর জানিয়েছে।

গত শনিবার দেশটিতে ঐতিহ্যবাহী থিঙইয়ান উৎসবকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটে।

উৎসবের সময় অধিক মদপান করে গাড়ি চালানো, ধর্ষণ, চুরি এবং সংঘবদ্ধ মারামারির কারণে ওই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পত্রিকা মায়ানমা আলিন।

গত বৃহস্পতিবার থেকে চলতি সপ্তাহের রোববার পর্যন্ত দেশটিতে এই উৎসব চলে। দেশের বিভিন্ন প্রান্তে জনগোষ্ঠি সম্মিলিতভাবে এই উৎসব পালন করে থাকে।

উল্লেখ্য, গত বছর এই উৎসব চলাকালীন সময়ে ৩৬ জন মানুষ নিহত এবং ৩১৬ জন আহত হয়েছিল।

ইবনে বতুতার দেখা হজরত শাহজালাল রহ.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ