বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

এ দেশের মুসলমান ও উলামা বিশুদ্ধ আকিদা পোষণ করে: মুফতি মিযানুর রহমান সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi_bd

আওয়ার ইসলাম : গতকাল শনিবার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে হোটেল রেডিসনে বাংলাদেশের উলামায়ে কেরামের সঙ্গে মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন কাসেম ও মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট ড. শায়খ মুহাম্মদ বিন নাসের আল খুজাইম-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ইসলাম ও আলেম ওলামা সম্পর্কে নানা মতামত উঠে আসে।

অনুষ্ঠানে বাংলাদেশের আলেমদের আকিদা ও মাজহাব বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন শায়খ যাকারিয়া রহ. ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ। তিনি বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ মুসলমান সঠিক আকিদা ও বিশ্বাস লালন করে। তারা শিরক ও বিদআতে বিশ্বাসী নয়। তাদের অধিকাংশ হানাফি মাজহাবের অনুসারি হলেও অন্যান্য মাজহাবের ইমামদের প্রতি রয়েছে তাদের পূর্ণ শ্রদ্ধা।’

মত বিনিময় সভায় বাংলাদেশের উলামায়ে কেরামের পক্ষে কথা বলেন মুফতি মিযানুর রহমান সাঈদ। তিনি তার বক্তৃতায় বলেন, এ দেশের মুসলমান ও উলামা বিশুদ্ধ আকিদা পোষণ করে। আমরা শিয়াদের পথভ্রষ্ট মনে করি এবং কিছু কিছু শিয়াদের কাফেরও মনে করি। শিয়াদের সঙ্গে এ দেশের মুসলমান ও উলামায়ে কেরমামের সম্পর্ক নেই।’

তিনি মক্কা-মদিনার মেহমানদের উদ্দেশ্য করে বলেন, ‘বাংলাদেশের মুসলমানগণ হানাফি মাজহাবের অনুসারী। অন্যান্য মাজহাবের ইমামদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সুতরাং আপনারা এ দেশে ইসলামি খেদমত আঞ্জাম দেয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবেন এবং আমরাও আপনাদের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত হবো। দীনি দাওয়াতের ক্ষেত্রে আমরা পরস্পরের সঙ্গে কাজ করতে আগ্রহী।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

অনুষ্ঠানে উলামায়ে কেরামের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গহরডাঙ্গা মাদরাসার প্রিন্সিপাল মুফতি রুহুল আমীন, মাওলানা সাঈদুর রহমান, জাতিয়াতুস সাহাবার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন খান উজানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা আনাস প্রমুখ।

-এআরকে

আহলে হাদিসের কার্যালয় উদ্বোধন করলেন সৌদি মেহমানরা

বেফাকের প্রস্তুতি এখন থেকেই

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ