শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

বায়তুল মোকাররমে জুমা পড়াবেন মসজিদে নববীর ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

baitul_mukarramশুক্রবার বায়তুল মোকাররম মসজিদে জুমার ইমামতি করবেন বাংলাদেশ সফররত মসজিদে নববীর সিনিয়র ইমাম ও খতিব ড. আবদুল মুহসিন আল কাসিম। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক সামীম মোহাম্মদ অাফজাল। খবর বাংলানিউজ

প্রথমবারের মতো ড. আবদুল মুহসিন আল কাসিম বাংলাদেশ সফর করছেন। ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার তারা তিনি ঢাকায় আসেন। তার সঙ্গে মক্কার হারাম শরীফের দ্বিতীয় প্রশাসনিক প্রধান ড. মুহাম্মাদ বিন নাসের আল খুজাইম রয়েছেন।

তিন দিনের সফর শেষে শুক্রবার (৭ এপ্রিল) রাতে তাদের দেশে ফিরবেন।

মসজিদে নববীর ইমাম ও খতিব ড. আবদুল মুহসিন আল কাসিম মক্কায় ১৯৬৭ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

ড. শায়খ আবদুল মুহসিন রিয়াদের ইমাম মুহাম্মাদ বিন সাঊদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি নেন। একই বিশ্ববিদ্যালয় থেকে আইন ও বিচারের ওপর মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন।

১৯৯৭ সাল থেকে মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন ড. আবদুল মুহসিন আল কাসিম। সেই সঙ্গে মদিনার জেনারেল কোর্টের বিচারকের দায়িত্ব পালন করেন।

আরআর

পবিত্র ধর্মের সম্মান রক্ষার্তে সৌদির সঙ্গে একত্রে কাজ করবো’

যা বললেন আরবের দুই মেহমান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ