বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

জঙ্গিরা দেশে-বিদেশে ইসলামের সম্মান নষ্ট করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina patপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিরা দেশে-বিদেশে ইসলামের সম্মান নষ্ট করছে। বোমা মেরে তারা দেশটাকে ধ্বংস করার পাশাপাশি ক্ষতি করছে জনগণের ভাবমূর্তির।

তিনি বলেন, এজন্য প্রত্যেক বাবা-মায়ের উচিত তাদের ছেলে কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এসব খোঁজ-খবর রাখা।

বুধবার ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জঙ্গিবাদের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, জঙ্গিরা শুধু নিজেদের পরিবারই নয়, গোটা দেশের মান-মর্যাদা ধূলিসাৎ করে দিচ্ছে।

এসময় নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, নৌকায় ভোট দিলেই জনগণ কিছু পায়। নৌকায় ভোট দিয়েই জনগণ দেশের স্বাধীনতা পেয়েছিল।

এর আগে ফরিদপুরে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ৩২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ