বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

সিলেটের আতিয়া মহলের বাসিন্দাদের বের করা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

police_sylhetসিলেট মহানগরের শিববাড়িতে যে বাড়িতে জঙ্গি আস্তানায় সেনা কমান্ডোদের নেতৃত্বে অভিযান চলছে সেই আতিয়া মহলের বাসিন্দাদের বের করে আনা হচ্ছে। সকাল ১০টার দিকে ওই বাড়িতে প্রায় একদিন অবরুদ্ধ থাকা মানুষগুলোকে বের করে আনা শুরু হয়। নারী, শিশু ও বৃদ্ধদের আগে বের করা হয়। তাদের মেইন রোডে নিয়ে গাড়িতে করে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে সাধারণ লোকজনকে জঙ্গি আস্তানা থেকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। আতিয়া মহলের আশপাশের লোকদের গতকাল শুক্রবারই সরিয়ে নেওয়া হয়েছিল।

আজ শনিবার সকাল ৮টার দিকে শিববাড়ির এই জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেন সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। ৫০ জনের মতো প্যারা কমান্ডো আতিয়া মহলের ভেতর প্রবেশ করেন বলে জানিয়েছেন অভিযানসংশ্লিষ্টরা। কাউন্টার টেররিজম ইউনিটের সোয়াত টিমের সদস্যরা বাড়ির বাইরে অপেক্ষা করছেন। 'অপারেশন টোয়াইলাইট' নামে এই অভিযান শুরু হয়েছে। মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের নেতৃত্বে এই অভিযান চলছে।

সিলেট মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার জেদান আল মুসা বলেন, অভিযান শুরু হয়েছে। প্যারা কমান্ডো অভিযান চালাচ্ছে। পুলিশ, সোয়াত ও প্যারা কমান্ডোর সদস্যরা বাইরে থেকে বাড়িটিকে ঘিরে রেখেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আতিয়া মহলের বাইরে অবস্থান নিয়েছেন প্যারা কমান্ডো ও সোয়াত টিমের আরও প্রায় এক থেকে দেড় শ সদস্য।

শুক্রবার ভোর থেকে সিলেটের ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। পাঁচতলা একটি বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে। আশপাশের সব বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। শুক্রবার সকালে আতিয়া মহল থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানান। এর আগে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা সিলেটে ওই জঙ্গি আস্তানার কাছে পৌঁছান। শুক্রবার বিকাল ৩টা ৫০ মিনিট থেকে ঢাকা থেকে গিয়ে আতিয়া মহলকে ঘিরে রাখে সোয়াত টিমের সদস্যরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ