বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত: মাওলানা জালালুদ্দীন

হামলাগুলোর তথ্য আমাদের কাছে ছিল: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dmp_asadঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জঙ্গি হামলাগুলোর আগাম তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছিল।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জঙ্গি হামলাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এসব হামলার আগাম তথ্য আমাদের কাছে ছিল। এসব ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

আজ শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডির সুফিয়া কামাল কমপ্লেক্সে জঙ্গিবাদবিরোধী এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, তবে তাদের মতাদর্শী অনুসারীরা আছে। তারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। ধর্মের অপপ্রচার চালিয়ে নাশকতা চালানো হচ্ছে। এসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।

আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিদের সকল নেটওয়ার্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে। জঙ্গি দমনে আমরা সফলভাবে কাজ করে যাচ্ছি। জাতীয় পর্যায়ে কাউন্টার টেররিজম ইউনিট গঠনের কাজ চলছে। জঙ্গিবাদ এখন বিশ্বের বড় সমস্যা। সে সমস্যা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি। প্রসঙ্গত, গত তিন দিন ধরে একের পর এক জঙ্গিবিরোধী অভিযান ও জঙ্গিদের আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটছে।

এআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ