বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা, হামলাকারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rabউত্তরার আশকোনা নির্মাণাধীন র‌্যাবের ক্যাম্পে গতকাল আত্মঘাতী হামলার পর আজ রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা করা হয়েছে। সকালে এক মোটরসাইকেল আরোহী হামলার চেষ্টা করেন। এতে হামলাকারী নিহত এবং র‌্যাবের দুই জন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

শনিবার ভোর ৫টার দিকে খিলগাঁও শেখের জায়গা নামের স্থানে র‌্যাবের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি করছিলেন র‌্যাব সদস্যরা।

এ সময় একজন মোটরসাইকেল আরোহী খুব দ্রুত ওই চেক পোস্টের দিকে এগিয়ে আসেন। তখন র‌্যাব সদস্যরা তাকে সিগন্যাল দিলে তিনি তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাকে আটকাতে গিয়ে দুই জন র‌্যাব সদস্য আহত হন।

র‌্যাব সূত্রে জানা যায়, ওই আরোহীকে বাধা দিতে গেলে তিনি তার বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করেন। তখন র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন ওই দুর্বৃত্ত।

মোটরসাইকেল আরোহীর মরদেহ স্পটেই রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে র‌্যাবের বোম ডিস্পোজাল ইউনিট। তার কাছে কোনো বোমা আছে কি না তদন্ত করে তার মরদেহ উদ্ধার করা হবে বলে জানিয়েছেন র‌্যাব ৩ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তুহিম মোহাম্মদ মাসুদ।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ