বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

হজরত নিজামুদ্দীন রহ. দরগার দুই সুফি পাকিস্তানে নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nijamuddin_dargahদিল্লির হজরত নিজামুদ্দীন রহ. দরগার প্রধান খাদেমসহ দুই সুফি পাকিস্তানে গিয়ে নিখোঁজ হয়েছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে বিবিসি।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এই তথ্য পোস্ট করেছেন টুইটারে। তাঁদের খুঁজে বের করার জন্য পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়টি ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন থেকে ইতোমধ্যেই জেনেছে পাকিস্তান। এ ব্যাপারে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

হজরত নিজামুদ্দীন রহ. দরগার প্রধান মওলানা সৈয়দ আসিফ আলি নিজামি আর তাঁর ভাইয়ের ছেলে নাজিম নিজামি পাকিস্তানে গিয়েছিলেন সেখানকার কয়েকটি দরগায় চাদর চড়াতে আর কয়েকজন আত্মীয়ের সঙ্গে দেখা করতে। সেখান থেকেই তারা নিখোঁজ হন।

সৈয়দ আসিফ আলি নিজামির ছেলে সাজিদ আলি নিজামি জানিয়েছেন "প্রথমে করাচি থেকে লাহোরে গিয়ে বাবা ফরিদের দরগায় আর তারপরে আরেকটি সুফি দরগা দাতা দরবারে চাদর চড়ান। সেখান থেকে লাহোর বিমানবন্দরে গিয়েছিলেন করাচির বিমান ধরার জন্য।

"কর্মকর্তারা কিছু নথিপত্র পরীক্ষার জন্য আমার ভাইকে আটকান সেখানে, আর বাবাকে বিমানে চড়তে বলা হয়। তারপর থেকেই আর খোঁজ নেই। দুজনের মোবাইল ফোনও বন্ধ" - জানান সাজিদ নিজামি।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ