মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মসুল দখলে চলছে ইরাকি বাহিনী ও আইএসের তুমুল লড়াই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mosulআইএস জঙ্গিগোষ্ঠীর কাছ থেকে মসুল পুনরায় দখলের অভিযান শুরুর পর সবচেয়ে বড় সংঘর্ষ এখন চলছে শহরটির পশ্চিম অংশে।

ইরাকি বাহিনীর একজন সামরিক কমান্ডার জানিয়েছেন, অভিযান শুরুর পর এখানেই তারা প্রচণ্ডতম সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ইরাকের এই শহরের প্রাচীন অংশের সরকারি ভবনগুলো থেকে তারা এখন মাত্র কয়েক শ মিটার দূরে অবস্থান নিয়েছেন। এ বছরের জানুয়ারিতে পশ্চিম মসুল আবারো দখল করে নেয় ইসলামিক স্টেট গোষ্ঠী।

দুই সপ্তাহ আগে আইএস জঙ্গিগোষ্ঠীর কাছ থেকে আবারো মসুল দখলের অভিযান শুরু করে ইরাকি সরকারি বাহিনী। তাদের সহায়তায় যোগ দিয়েছে মার্কিন বিমান বাহিনীও। সাম্প্রতিক এই অভিযানে সবচেয়ে বড় প্রতিরোধের মুখোমুখি তারা এখন শহরটির পশ্চিম অংশে।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলছে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মসুল পুনরুদ্ধারের সংঘর্ষে অন্তত ৪৫ হাজার সাধারণ মানুষ শহরটি ছেড়ে চলে গেছে। তাদের হিসেব অনুযায়ী গেল বছরের অক্টোবর থেকে অন্তত দুই লাখের বেশি অধিবাসী শহর ছেড়ে যায়।

শরণার্থীশিবির খুলে অধিবাসীদের আশ্রয় দেবার চেষ্টা চালাচ্ছে বিভিন্ন দাতব্য সংস্থা।
কিন্তু সংঘর্ষের ব্যাপকতা বাড়ার সাথে সাথে পালিয়ে আসা অধিবাসীদের সংখ্যা যে হারে বাড়ছে তা সামলাতে সমস্যার মুখে দাতব্য সংস্থাগুলো।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ