বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

২০২১ সালে দেশ খাদ্য সংরক্ষণে শতভাগ সক্ষমতা অর্জন করবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina Boguraআওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার খাদ্য মজুদ বাড়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ২০২১ সাল নাগাদ দেশ শতভাগ খাদ্য মজুদের সক্ষমতা অর্জন করবে বলেও প্রধানমন্ত্রী এ সময় আশাবাদ ব্যক্ত করেন।  আজ রবিবার শান্তাহারে ২৫ হাজার মেট্টিক টন খাদ্য শস্য ধারন ক্ষমতা সম্পন্ন মাল্টিস্টোরিড ওয়্যারহাউজ (সাইলো) উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) সহযোগিতায় প্রায় ২শ’ ৩২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে খাদ্য অধিদফতর এই আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত সাইলোটি নির্মাণ করে। এটি সৌরশক্তির সাহায্যে পরিচালিত হবে এবং এখানে সারাবছর খাদ্যশস্য মজুদ থাকবে।
এই সাইলোটিতে খাদ্যশস্য সারাবছর একটি নিয়ন্ত্রিত তাপমাত্রায় সংরক্ষণ করা সম্ভব হবে বিধায় এতে খাদ্যগুণ অটুট থাকবে।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী এ সময় সাইলো প্রাঙ্গণে একটি আম গাছের চারাও রোপণ করেন।
আজ সকালেই বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ায় পৌঁছেন।
এছাড়াও প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
পরে প্রধানমন্ত্রী শান্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায়ও বক্তৃতা করবেন।
প্রধানমন্ত্রী সন্ধ্যা নাগাদ ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
সূত্র : বাসস
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ