বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

সন্ত্রাস দমনে শেখ হাসিনার প্রশংসা ১০ ব্রিটিশ এমপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasinaগুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ হামলার পর সন্ত্রাস ও মৌলবাদ দমনে কার্যকর প্রচেষ্টা চালানোর জন্য ব্রিটেনের ১০ এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন গত বুধবার হাউস অব কমন’স-এ ব্রিটিশ পার্লামেন্টের ১০ এমপিকে এ বিষয় ব্রিফ করেন। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ওই বৈঠকের আয়োজন করে।

গত বছরের ১ জুলাই ওই নৃশংস হামলায় ১৭ জন বিদেশিসহ নিহত হন মোট ২২ জন। নিহতদের মধ্যে দু’জন ছিলেন পুলিশ কর্মকর্তা। পরদিন অর্থাৎ ২ জুলাই সকালে সেনা কমান্ডোদের উদ্ধার অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর একজন পাচক নিহত হন।
ব্রিটেনেরে বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ারম্যান অ্যান মেইন এমপি, মার্ক ফিল্ড এমপি, পাউল স্কিউলি এমপি, ড. রূপা হক এমপি, রুশনারা আলী এমপি, সাইমন ডান্সঝুক এমপি, বব ব্লাকম্যান এমপি, ডেভিড মেকিনটোস এমপি, ফ্লিক ড্রুমমন্ড এমপি এবং ম্যাথিউ অফফোর্ড এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠককালে ব্রিটিশ এমপিরা বাংলাদেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা, রোহিঙ্গা ইস্যু, নতুন নির্বাচন কমিশন এবং এ দেশের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জানতে চান।

এ সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এ বিষয়ে তাদের অবহিত করেন। সূত্র : বাসস

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ