বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

মসজিদে হচ্ছে জার্মানির ঐতিহাসিক রেল স্টেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

germani_mosqueজার্মানির দাতব্য এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহযোগিতায় লুশু শহরের মুসলিম নাগরিকগণ সেদেশের ঐতিহাসিক রেল স্টেশনকে মসজিদে রূপান্তর করতে যাচ্ছে। -ইকনা

মাহের মুহান্দেস নামের এক ব্যক্তি এই পরিকল্পনা করেছেন এবং তিনি এই মসজিদের ইমামতি করবেন।

এ বিষয়ে তিনি বলেন, বর্তমানে যে মসজিদটি রয়েছে সেখানে জুমার নামাজের জন্য ১০০ জন মুসল্লির জায়গা হবে। কিন্তু জার্মানে মুসলিম শরণার্থীদের জন্য সংখ্যালঘু মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এজন্য এই মসজিদে সকল মুসল্লিদের স্থান হচ্ছে না। এছাড়াও অন্যান্য শহরের মুসলমানের নামাজের জন্য এই মসজিদের আসেন।

তিনি বলেন, নতুন মসজিদে নারীদের জন্য পৃথক স্থান বরাদ্দ করার জন্য কথা চলছে।

১৯৯১ সাল থেকে নাক কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার মাহের মুহান্দেস এই এলাকায় বসবাস করছেন। বর্তমানে তার বয়স ৬২। তিনি বলেন, মুসলমানেরা পাঁচ ওয়াক্ত নামাজ যেভাবে আদায় করুক না কেন যথেষ্ট কিন্তু মসজিদে জামায়াত আদায় করা উত্তম।

মুহান্দিস আরও বলেন, এই মসজিদটি বেশ কয়েক জন দাতার অর্থায়নে নির্মাণ করা হবে। মসজিদটি নির্মাণের জন্য প্রত্যেক ব্যক্তিই তার সমর্থ অনুযায়ী সাহায্য করতে পারবে। কেউ কেউ অর্থ দিয়ে এবং কেউ কেউ ভবন নির্মাণের কাজে সাহায্য করবে।

তিনি গুরুত্বারোপ করে বলেন, আগামী রমজান মাসের আগেই মসজিদটি নির্মাণ করা হবে।

উল্লেখ্য সুরা নামে প্রসিদ্ধ জার্মানিতে মুসলিম ন্যাশনাল কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে লোয়ার স্যাক্সনি অঞ্চলে ১৮০টি মসজিদ রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ