বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

আহত ফিলিস্তিনিকে হত্যাকারী ইসরায়েলি সেনার ১৮ মাস জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

filistini2আহত হয়ে রাস্তায় পড়ে থাকা একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছিল যে ইসরায়েলি সৈন্য - আজ তাকে ১৮ মাসের কারাদন্ড দিয়েছে একটি আদালত।

গত বছর মার্চ মাসে অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে ২১ বছর বয়স্ক ফিলিস্তিনি আবদুল ফাত্তাহ আল-শরিফকে গুলি করে হত্যা করে সার্জেন্ট এলোর আজারিয়া নামে এই ইসরায়েলি সেনা।

নিহত ফিলিস্তিনির পরিবার এর প্রতিক্রিয়ায় বলেছে, এ সাজা এতই কম যে তা ঠাট্টার সামিল। কিন্তু এক দক্ষিণপন্থী রাজনীতিবিদ ওই সৈনিককে অবিলম্বে ক্ষমা করে দেবার দাবি করেন।

ওই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা ব্যাপক ক্ষোভ ও বিতর্কের জন্ম দেয়। ইসরায়েলেও এই সৈনিকের পক্ষে-বিপক্ষে জনমত বিভক্ত হয়ে পড়ে। সেখানে অনেকে এ সৈনিককে খুনি বলে আখ্যায়িত করে।

গুলি করার পর সার্জেন্ট আজারিয়া একজন সহকর্মীকে বলে, আল-শরিফ আরেকজন ইসরায়েলি সৈন্যকে ছুরিকাঘাত করেছিল, এবং তাই 'মৃত্যুই তার প্রাপ্য ছিল'।

সামরিক প্রধানরা আজারিয়ার এ কাজের কড়া নিন্দা করলেও ইসরায়েলে অন্য অনেকে আবার তার প্রশংসা করে।

আদালত তাকে অনিচ্ছাকৃত খুন বা 'ম্যানস্লটারের' দায়ে দোষী সাব্যস্ত করে।

এ অপরাধে ২০ বছর পর্যন্ত কারাদন্ডের বিধান রয়েছে, কিন্তু কৌসুলিরা তাকে তিন থেকে পাঁচ বছর মেয়াদের সাজার আর্জি করেন। নিহত ফিলিস্তিনি শরিফের পরিবার তার যাবজ্জীবন কারাদন্ড দেবার দাবি জানিয়েছিল।

বিচারক বলেন, এটা তার প্রথম অভিযুক্ত হবার ঘটনা, এবং একটা সক্রিয় সামরিক পরিস্থিতিতে তাকে কি করতে হবে তার কোন পরিষ্কার আদেশ ছিল না - তাই সাজার পরিমাণ কম দেয়া হয়েছে।

আদালতে আজারিয়াকে সহাস্য মুখে তার মাকে পাশে নিয়ে বসে থাকতে দেখা যায়। -বিবিসি

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ