সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সন্ত্রাসবাদের উৎস নয় ইসলাম: অ্যাঞ্জেলা মেরকেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Merkelআওয়ার ইসলাম : জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল বলেছেন, ইসলাম সন্ত্রাসবাদের উৎস নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম অধ্যুষিত দেশগুলোর সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ।

তিনি যুক্তরাষ্ট্রে সাত মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাময়িক নিষেধাজ্ঞা আরোপের সমালোচনাও করে আসছেন।শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে তিনি ওই মন্তব্য করেছেন।

মেরকেল বলেছেন, রাশিয়ার সঙ্গে ইউরোপের সম্পর্ক এখনো চ্যালেঞ্জের মুখে রয়েছে। কিন্তু ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ।

তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), পশ্চিমা সামরিক জোট ন্যাটোসহ জাতিসংঘ ও অন্যান্য সংস্থার সুরক্ষা এবং বহুপাক্ষিক কাঠামো শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। মার্কিন পরররাষ্ট্র নীতি ও বহুজাতিক ফোরামে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসনের অনাগ্রহের মাঝে অ্যাঞ্জেলা মেরকেল উদ্বেগ প্রকাশ করলেন।

সূত্র : আল জাজিরা

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ