বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

মাহফিল শুনতে গিয়ে লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lasপটুয়াখালীর মির্জাগঞ্জে এক বিএনপি নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ি সংলগ্ন মাঠে তার লাশ খুঁজে পায় স্থানীয়রা।

নিহত বিএনপি নেতার মোঃ হামেদ হাওলাদার (৬০) মির্জাগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সভাপতি।তার বাড়ি মির্জাগঞ্জ গ্রামে।

পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাত ৯টার  দিকে মোঃ হামেদ হাওলাদার একই গ্রামের সোবাহান মৃধার বাড়ির সামনে অনুষ্ঠিত মাহফিল শুনতে যায়। এরপর রাতে তিনি আর  বাড়িতে ফেরেননি।

সকালে এলাকার লোকজন বাড়ি সংলগ্ন একটি জমিতে তার গলাকাটা ও বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন করা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহতের স্ত্রী রোকেয়া বেগম জানান, বাড়িতে শুধুমাত্র তারা স্বামী-স্ত্রী দু'জনেই থাকতেন। ৪ ছেলে ঢাকায় থাকে। আর এক মেয়ে বিবাহিত হয়ে ঘর সংসার করছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন মিত্র জানান, এখনও ঘটনার রহস্য উদঘাটন করা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ