সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

কানাডার মসজিদে নিহতদের জানাজায় অংশ নিয়ে কাঁদলেন ট্রুডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trudo_kanada

আওয়ার ইসলাম: কানাডার কুইবেকের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ৬ মুসলিমের জানাজা শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে মুসলিম ধর্মাবলম্বীদের পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার সঙ্গীরাও অংশ নেন।

আন্তর্জাতিক মিডিয়ার খবরে জানা যায়, মুসলিমদের জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং সন্ত্রাস মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দেন।

গত রোববার কুইবেকের একটি মসজিদে ঘটে যাওয়া বন্দুকধারীর হামলায় অন্তত ৬ জনের প্রাণহানি ঘটে।

জানাজায় অংশ নিয়ে ট্রুডো বলেন, আমাদের প্রাত্যহিক জীবনের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বদানকারী প্রত্যেকেই এ জন্য দায়ী। আমরা যা করছি; তা আমাদের প্রতিনিধিত্ব করছে, কানাডার প্রতিনিধিত্ব করছে, দেশের প্রতিনিধিত্ব করছে। মুসলিমরাও এদেশের প্রতিনিধিত্ব করেন।

জানাজায় মুসল্লিদের উদ্দেশ্যে আস-সালামু-আলাইকুম বলে শুরুতেই সালাম দেন ট্রুডো। এ সময় সবাই কানাডার প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। ট্রুডো বলন, ‘আমি কুইবেকের মুসলিমদের বলতে চাই, আপনারা একা শোকগ্রস্ত নন আমরা সবাই কুইবেকারস।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ