বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চাই: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Mahmud-Abbas-Bangabhaban-04রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষার পাশাপাশি ইসরায়েলের অবৈধ বসতির নিন্দা জানিয়েছেন।

গতকাল রাতে বঙ্গভবনে ওই বৈঠকে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ ইসরাইল কর্তৃক ফিলিস্তিন ও আরব ভূখন্ডে অবৈধভাবে দখল ও বসতি স্থাপনের নিন্দা জানায়। আমরা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই।’

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করেন।

ফিলিস্তিনি প্রতিপক্ষকে বাংলাদেশে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি হামিদ স্বাধীনতার লড়াইয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও তার দেশের জনগণকে ধন্যবাদ জানান এবং বলেন, বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে এক দীর্ঘকালীন ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক ফিলিস্তিন প্রেসিডেন্ট ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) চেয়ারম্যান ইয়াসির আরাফাতের মধ্যকার ওই ঐতিহাসিক চমৎকার সম্পকর্কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু সর্বদা একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠায় ফিলিস্তিনি দাবির প্রতি তাঁর সমর্থন জানাতেন।

ফিলিস্তিনিদের অধিকার আদায়ে ইয়াসির আরাফাতের আজীবন সংগ্রামের কথা স্মরণ করে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ আরবী ভাষায় অনুবাদ করার জন্য ফিলিস্তিন সরকারকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে বিরাজমান দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরো সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

আবদুল হামিদ বলেন, বাংলাদেশ উচ্চতর শিক্ষার জন্য ফিলিস্তিনি শিক্ষার্থীদের বৃত্তি এবং ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ অব্যাহত রাখবে।

বৈঠককালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনের অনুভূতি ও দাবির প্রতি আন্তরিক সহযোগিতা ও সমর্থন দেয়ার জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি ফিলিস্তিনে ইসরাইলি দখল ও বসতি স্থাপনের বিষয়ে বাংলাদেশ সরকার ও জনগণের অবস্থানের প্রশংসা করেন।

ফিলিস্তিন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদার হবে বলে মাহমুদ আব্বাস আশা প্রকাশ করেন।

এর আগে প্রেসিডেন্ট আব্বাস বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

বৈঠককালে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতি হামিদ সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজ শেষে দরবার হলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

নৈশভোজে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, অর্থমন্ত্রী এ এম এ মুহিত, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ এন এ মালিকি ও ফিলিস্তিনের প্রধান বিচারপতি মাহমুদ এস এ আলহাব্বাশ অংশ নেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ