বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

রাখাইনে সহিংসতার তদন্ত রিপোর্ট বাতিল করে পুনরায় লিখতে বলল সুচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

suchi3মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয় খতিয়ে দেখতে দেশটির সরকার যে কমিশন গঠন করেছিল সেটির প্রতিবেদন প্রকাশ স্থগিত করে দিল অং সাং সুচি।

রিপোর্টটি পুনরায় লিখতে কমিশনকে নির্দেশনা দিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি।

সেনাবাহিনীর সাবেক জেনারেল এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট মিন্ট সোয়ে'র নেতৃত্বে গঠিত এ কমিশন জানুয়ারি মাসের শেষের দিকে ওই তদন্ত প্রতিবেদন উপস্থাপন করার কথা ছিল।

কিন্তু মাস শেষ হওয়ার আগেই মিয়ানমারের প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের নতুন যেসব অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখতে কমিশনকে আরও সময় দেয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, এ রিপোর্টে কমিশন সেনাবাহিনীকে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায় থেকে অব্যাহতি দিতে যাচ্ছে।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যা, ধর্ষণ এবং দমন-পীড়ন সহ্য করতে না পেয়ে পাঁণ বাঁচাতে গত কয়েক মাসে প্রায় ৬৫ হাজার রোহিঙ্গা মুসলমান সেখান থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ