সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

গোসল না করায় ছেলেকে খুন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pitie hottaআওয়ার ইসলাম: গোসল করতে দেরি করায় বাবার হাতে ছেলে খুনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের।

পরিবারের অভিযোগের ভিত্তিতে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, দুপুর ২টার দিকে মত্ত অবস্থায় বাড়ি ফেরেন পেশায় লরির খালাসি সুব্রত রায়। পরিবারের দাবি, বাড়ি ফিরে জানতে পারেন, তখনও গোসল হয়নি ছেলে সুজনের।

কেন গোসল হয়নি, সেই প্রশ্ন তুলে সুজনকে উঠানে জমা করা পাথরকুচির উপর ফেলে পেটে ও বুকে লাথি মারতে শুরু করেন বাবা। মৃতের মামা বিপ্লব শিকদারের দাবি, মত্ত অবস্থায় এসে নিজের ছেলেকে মেরেছে অভিযুক্ত।

বিকেলের দিকে সুজন অসুস্থ হয়ে পড়লে তাকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তাকে ভারতের মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়।

অভিযুক্তর মা আরতি রায় জানান, ওর জন্যই নাতি মারা গেছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পরিবারের অভিযোগ, মত্ত অবস্থায় প্রায়ই ছেলেকে মারধর করতেন ওই ব্যক্তি। শুক্রবার তা চরমে ওঠে। যার ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সপ্তম শ্রেণির ওই ছাত্র। ঘটনার পর দেশটির পুলিশ গ্রেফতার করেছে বাবাকে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ