সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ইসলাম ও মুসলিম নিয়ে মিডিয়ার ভূয়া খবর যাচাই ও সংশোধন করানোই যার কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাজ্যের এক ব্যক্তি মিকদাদ ভার্সি,

গত বছর একটি পত্রিকা প্রতিবেদনে যুক্তরাজ্যে মুসলিমদের সংখ্যা নিয়ে প্রতিবেদন করেছিল এবং সে খবর নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন মিকদাদ ভার্সি। ভ্রান্তিমূলক বলে ওই খবরকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি।

পূর্ব লন্ডনে মুসলিম কাউন্সিলে কাজ করেন মিকদাদ ভার্সি। তিনি এ সংগঠনের সহকারি সেক্রেটারি জেনারেল। কিন্তু তিনি ব্যক্তিগত ইচ্ছা থেকে কিছু কাজ করে থাকেন।

মি: ভার্সি প্রতিদিনের খবরের কাগজে ইসলাম ও মুসলিম সম্পর্কে যেসব খবর আছে সেগুলো গবেষণা করেন। খবরে কোনও ভুল থাকলে বা অপ্রাসঙ্গিক কিছু থাকলে সেগুলো তিনি চ্যালেঞ্জ করেন ও সংশোধনের চেষ্টা করেন।

কোনও একটি খবর ভুল পেলে সেটি সংশোধনের আেদন জানান ওই সংবাদ মাধ্যমকে এবং সংবাদ নিয়ন্ত্রক সংস্থাকে।

মি: ভার্সি গত নভেম্বর থেকে এ কাজ করে যাচ্ছেন এবং এ পর্যন্ত পঞ্চাশটি খবর চ্যালেঞ্জ করেছেন তিনি যার ফলাফলও ছিল দৃশ্যমান।

বিবিসির এক অনুষ্ঠানে মি: ভার্সি বলেছেন, বড় বড় পত্রিকার খবরগুলো ভুল কিনা সেটা কেউ যাচাই করে দেখছে না, সেজন্য তিনি এমনটি করছেন।

"অনেক আর্টিকেল এমন আছে যা মুসলিমদের নিয়ে বিভ্রান্তি ছড়ায়। আর মুসলিম সম্প্রদায়ের মধ্যেই এগুলো ছড়িয়ে যায় ও সংবাদ মাধ্যমও তা নিয়েই মেতে থাকে। আর কেউ বলছেওনা এটা সত্য নয়" বলছিলেন মি: ভার্সি।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ