সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

আফগানে ১৪ মাদারাসা শিক্ষককে অপহরণ করল আইএস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_24079" align="alignleft" width="500"]uae_afgan প্রতীকি ছবি[/caption]

আওয়ার ইসলাম: আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশের একটি মাদরাসায় হামলা চালিয়েছে জিহাদি সংগঠন আইএস।

হামলায় মাদরাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এছাড়াও মাদরাসাটির ১৪ আলেম শিক্ষককে অপহরণ করেছে সংগঠনটি।

দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের নাঙ্গাহার এলাকায় সোমবার এ ঘটনা ঘটে। খবর ডন উর্দুর।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস প্রাদেশিক শিক্ষা বিভাগের মুখপাত্র মোহাম্মদ আসিফ সানওয়ারির সূত্রে জানায়, সোমবার আইএসের তিন জঙ্গি মাদরাসায় ঢুকে ভাঙচুর চালায় এবং মাদরাসা ১৪ শিক্ষককে অপহরণ করে নিয়ে যায়।

নাঙ্গাহারের পুলিশ বলেছে, এ ঘটনার পেছনে আইএসএসই দায়ি। তবে আইএস এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানে বেশ কিছুদিন ধরে দুই জিহাদি গ্রুপ আইএস ও তালেবান নিজেদের শক্তি প্রমাণে জোর চেষ্টা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে এ হামলা সে সূত্রেই ঘটতে পারে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ