বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নতুন আইন ও ই-ভোটিং চায় আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sinaআওয়ার ইসলাম : নির্বাচন কমিশন গঠনে নতুন আইন প্রণয়ন এবং ইলেট্রনিক ভোটের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে এ দাবী তুলে ধরেন।

আজ বুধবার বিকেল চারটায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধিদল প্রবেশ করে। বৈঠক চলে বিকেল ৪টা ৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩৫ মিনিট পর্যন্ত। এখন পর্যন্ত আওয়ামী লীগসহ ২৩টি রাজনৈতিক দলকে রাষ্ট্রপতি সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ‘রাষ্ট্রপতির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’ রাষ্ট্রপতির কাছে আওয়ামী লীগের উপস্থাপিত প্রস্তাব ও সুপারিশমালা সম্পর্কে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে ওবায়দুল কাদের বলেন,

'জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং (ই ভোট) পদ্ধতির প্রস্তাবনা দেওয়া হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নেরও প্রস্তাব দেওয়া হয়েছে। ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন তার প্রতি অনুগত থাকার সুপারিশও করা হয়েছে।'

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও বৈঠকে অংশগ্রহণ করেন, আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, এইচটি ইমাম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট সাহারা খাতুন, মোহাম্মদ নাসিম, ব্যারিস্টার আনিসুল হক, মোহাম্মদ জমির, ডা. দীপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এবং ড. হাছান মাহমুদ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ