বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের জনসভা চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aligআওয়ার ইসলাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীদের যোগ দিয়েছেন সমাবেশে।

সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

মঙ্গলবার বিকাল পৌনে ৩টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এদিকে পূর্বঘোষিত এ কর্মসূচিতে বেলা ১২টা থেকে ঢাকার বিভিন্ন শাখা ও আশপাশের জেলা থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেন।

ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাস্থল পূর্ণ হয়ে গেছে। উদ্যানের বাইরেও নেতাকর্মীরা ভীড় করে আছেন। এছাড়া শাহবাগ, দোয়েল চত্বরসহ আশাপাশের বিভিন্ন মোড়গুলোতেও নেতাকর্মীদের ভীড় লক্ষ্য করা গেছে।

আওয়ামী লীগের এ জনসভা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে আশপাশের এলাকায়। রাজধানীতে যান চলাচলেও দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশে মহান এই নেতার প্রত্যাবর্তনে স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায়। স্বয়ং বঙ্গবন্ধু তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ হিসেবে আখ্যায়িত করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ