সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’ দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে সাত ধাপে ‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন

ইসরায়েলি সৈন্যদের ওপর ট্রাক-হামলা, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

israel_policeআওয়ার ইসলাম: ইসরায়েলের পুলিশ বলছে, জেরুসালেমে একদল সৈন্যের ওপর একটি ট্রাক উঠিয়ে দেবার ঘটনায় অন্তত চার জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। হাসপাতাল সূত্রগুলো বলছে, নিহতরা সবাই সৈন্য এবং তাদের বয়স ২০-এর কোঠায়।

ঘটনাটিকে একটি সন্ত্রাসী আক্রমণ বলেই সন্দেহ করছে পুলিশ। ট্রাকটির চালককে হত্যা করা হয়েছে । আক্রান্ত সেনাদলের কয়েকজন সদস্যই তাকে গুলি করে হত্যা করে।

জেরুসালেমের পুরোো শহরের কাছে একটি রাস্তায় একদল ইসরায়েলি সৈন্য একটি বাস থেকে নামার সময় চলন্ত ট্রাক দিয়ে আক্রমণটি চালানো হয়। রেডিওর খবরে বলা হয়, রাস্তার ওপর অনেক দেহ পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশের এক মুখপাত্র স্থানীয় রেডিও স্টেশনকে জানান, এটি ট্রাক দিয়ে চালানো একটা সন্ত্রাসী হামলা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কিছু ছবিতে দেখা যায়, ট্রাকটির সামনের উইন্ডস্ত্রিনে বুলেটের আঘাতে বেশ কিছু ফুটো তৈরি হয়েছে।

গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি হামাস গোষ্ঠী এ আক্রমণকে একটি 'বীরোচিত কাজ' বলে প্রশংসা করেছে। একজন হামাস মুখপাত্র বলেছেন, এটা ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামকে তীব্র করতে সহায়ক হবে।

গত ১৫ মাসে ইসরায়েলিদের ওপর বেশ কিছু ফিলিস্তিনি আক্রমণের ঘটনা ঘটেছে - যার বেশির ভাগই ছুরি বা আগ্নেয়াস্ত্র দিয়ে চালানো, তবে কয়েকটিতে যানবাহনও ব্যবহৃত হয়। এসব আক্রমণে ৩৫ জন ইসরায়েলি নিহত হয়।

ফিলিস্তিনি নেতৃত্ব বলছে, কয়েক দশকব্যাপি ইসরা।য়েলি দখলদারিজনিত হতাশাই এসব আক্রমণের পেছনে কাজ করছে।

কয়েকদিন আগে জার্মানির বার্লিন শহরে ট্রাক দিয়ে চালানো এমনই একটি আক্রমণে ১২ জন নিহত হয়। তারও আগে জুলাই মাসে ফ্রান্সের নিস শহরে এক ট্রাক হামলায় ৮৬ জন নিহত এবং ৪ শতাধিক আহত হয়।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ