বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

অবৈধভাবে অর্থ নেওয়ায় পুলিশি জিজ্ঞাসার মুখে নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

netaniahuআওয়ার ইসলাম: ফরাসি ধনকুবেরের কাছে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করবে দেশটির পুলিশ।

সোমবার তাঁকে এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে বলে জানা গেছে। খবর এএফপির

এ ধরনের খবর দেশটির রাজনীতির অঙ্গনকে বেশ নাড়া দিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলি ও বিদেশি ব্যবসায়ীরা নেতানিয়াহুকে হাজার হাজার ডলার মূল্যের উপহার দিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে, তা দীর্ঘদিন ধরে তদন্তাধীন।

জিজ্ঞাসাবাদের বিষয়ে পুলিশ ও নেতানিয়াহুর কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে সরকারি রেডিও স্টেশন জানায়, নেতানিয়াহু তাঁর বাড়িতে পুলিশের মুখোমুখি হতে রাজি হয়েছেন।

জানা যায়, ফরাসি ধনকুবের আরনাউদ মিমরানের কাছ থেকে নেতানিয়াহু অর্থ নিয়েছেন। কার্বন নিঃসরণের অনুমতি ও এর ওপর আসা করের বাণিজ্য বাবদ ২৮৩ মিলিয়ন ইউরো কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার দায়ে মিমরানের আট বছরের কারাদণ্ড হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ