বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

রোহিঙ্গাদের বাড়িঘর এখনো জ্বালিয়ে দিচ্ছে বৌদ্ধ সন্ত্রাসীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga23আওয়ার ইসলাম: মিয়ামনারের রাখাইনের মংডু শহরের এখনো রোহিঙ্গাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়া হচ্ছে। আন্তর্জাতিক সব আলোচনা ও বৈঠক উপেক্ষা করেই বৌদ্ধ সন্ত্রাসীরা এসব মুসলিমদের নির্যাতন করে যাচ্ছেন।

রোহিঙ্গা ভিশনের এক প্রতিবেদনে জানা গেছে, চলতি সপ্তাহে ওই শহরের অন্তত ২৫০টি বাড়িঘর, দোকানপাট, ধর্মীয় স্থাপনা বিজিপি ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় রোহিঙ্গা মুসলিমরা।

মংডুর বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে রোহিঙ্গা ভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোহিঙ্গা ভিশন বলছে, বাড়িঘর ধ্বংস করা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের গ্রামে। এসব স্থাপনা আধুনিক কাঠামোয় নির্মিত নয়;  কাঠ, বাঁশ ও তালপাতা দিয়ে তৈরি।

বিজিপির এই ধ্বংসযজ্ঞকে ‘কৌশলে বাস্তুচ্যুত’ করার পর রোহিঙ্গা নিধনের নতুন চেষ্টা বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

বন্দুকের নলের মুখে অথবা কারাবন্দির হুমকি দিয়ে মংডুর রোহিঙ্গাদের বাড়িঘর ও দোকানপাট ভাঙতে বাধ্য করছে বিজিপির সদস্যরা। অনেকেই নিজেদের বাড়িঘর ভাঙতে রাজি না হওয়ায় বিজিপির সদস্যরা সেগুলো গুঁড়িয়ে দিচ্ছে।

স্থানীয় এক ব্যক্তি রোহিঙ্গা ভিশনকে বলেন, কোনো কোনো জায়গায় ৩০ বছরের পুরনো বাড়ি ধ্বংস করা হয়েছে। প্রশাসনের কাছ থেকে অনুমতি না নিয়ে ও সাবেক সীমান্তরক্ষী বাহিনী নাসাকার ম্যাপ অনুযায়ী বাড়ি নির্মাণ করা হয়নি উল্লেখ করে মংডুতে এ অভিযান চালাচ্ছে বিজিপি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ