সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ আসল বিজয় ‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার

মেক্সিকোতে আতশবাজি মার্কেটে বিস্ফোরণে নিহত ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

maxicoআওয়ার ইসলাম: মেক্সিকোর একটি আতশবাজি মার্কেটে বিস্ফোরণের ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৭০ জন। স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

ফেডারেল পুলিশের এক টুইট বার্তায় জানানো হয়েছে, মেক্সিকো শহর থেকে ২০ মাইল উত্তরের তুলতেপেক শহরের সান পাবলিতো আতশবাজি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কমপক্ষে ৭০ জন।

তুলতেপেকের জরুরি সেবা দপ্তরের প্রধান ইসিদ্রো সানছেজ জানিয়েছেন, উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ শুরু করার পর প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা জানা গেছে। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২০০৫ স্বাধীনতা দিবসের আগের দিন ওই একই আতশবাজি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ আহত হয়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ