সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ আসল বিজয় ‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার

নারীর হিজাব খুলে দেয়া হল লন্ডনের রাস্তায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bangla2

আওয়ার ইসলাম : ব্যস্ত রাস্তায় এক মুসলিম নারীকে টেনেহিঁচড়ে কিছুটা দূরে টেনে নিয়ে গিয়ে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হল। এরপর টেনে খুলে নেওয়া হল তার হিজাব।

সম্প্রতি পূর্ব লন্ডনের চিংফোর্ডে অতি ব্যস্ত একটি শপিং মলের সামন এমন ধর্ম বিদ্বেষী ঘটনাটি ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার।স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ জানাচ্ছে, চিংফোর্ডে একটি অতি ব্যস্ত শপিং মলের সামনে দিয়ে ফুটপাত ধরে হাঁটছিলেন হিজাব পরা ২০/২২ বছর বয়সী ওই মুসলিম নারী। তখনই তার ওপর চড়াও হয় দুই কিশোর। তারা ওই নারীর হিজাব দেখে প্রথমে অশালীন মন্তব্য করে। তারপর ওই নারীকে টেনেহিঁচড়ে কিছুটা দূরে নিয়ে গিয়ে তার হিজাবটি টেনে খুলে দেয়। এরপর ওই নারীকে ধাক্কা মেরে ফেলে দেয় ফুটপাথে। পরে লন্ডনের অ্যাম্বুল্যান্স সার্ভিস গিয়ে তাকে উদ্ধার করে।

পুলিশের বক্তব্য, কোন ধর্ম বা বর্ণের মানুষের প্রতি বিদ্বেষবশতই ওই অপকর্মটি করেছে দুই কিশোর। তারা দু’জনেই শ্বেতাঙ্গ। বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে। দু’জনেরই পরনে ছিল কালো পোশাক। এ ঘটনার ওই দুই কিশোরকে আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।

লন্ডনের অপরাধ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ‘ব্রেক্সিট’ ভোটের পর ইউরোপীয় ইউনিয়ন যে রেফারেন্ডাম দিয়েছে, তারপর গত দু’সপ্তাহে লন্ডনে এমন ঘটনার হার বেড়ে গেছে প্রায় ৫৮ শতাংশ।

অাআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ