বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

বিধ্বস্ত আলেপ্পোয় যুদ্ধবিরতির পর ফের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

163655iraq_kalerkantho_picআওয়ার ইসলাম: সিরিয়ার আলেপ্পো শহর থেকে বেসামরিক নাগরিক ও বিদ্রোহী যোদ্ধাদের বের হতে বাধা দিচ্ছে ইরান সমর্থিত যোদ্ধারা । বিদ্রোহী গ্রুপের একটি অংশ দাবি করছে, ইরানিদের এই গ্রুপটি নতুন করে হামলা শুরু করেছে।
বুধবার গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার আলেপ্পোয় বিবদমান পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এ চুক্তির আওতায় আলেপ্পো থেকে বিদ্রোহীদের বের হয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়ার কথা সরকারের।  কিন্তু পূর্ব আলেপ্পোতে ইরানি যোদ্ধাদের একটি তল্লাশি চৌকিতে প্রায় ১ হাজার লোককে আটকে রাখা হয়েছে। বুধবার সকাল থেকেই নতুন করে বোমা হামলা শুরু হয়েছে।
বিদ্রোহী গ্রুপগুলোর অন্যতম নেতা নুরুদ্দিন জিনকি বলেছেন, ‘সাম্প্রদায়িক যোদ্ধারা আলেপ্পোতে নতুন করে সহিংসতা ছড়াতে চাইছে। ইরানের নেতৃত্বে এই সাম্প্রদায়িক হত্যা বন্ধে বিশ্বকে এখনই পদক্ষেপ নিতে হবে।’
এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ