বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

এখন থেকে যেকোনো এয়ারলাইন্স হজযাত্রী বহন করতে পারবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

haj7আওয়ার ইসলাম: এবার থেকে যেকোনো এয়ারলাইন্স হজযাত্রী বহন করতে পারবে বলে রায় ঘোষণা করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন করবে সরকারি এমন সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখেন।

আদালতে হজযাত্রীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মাহবুব শফিক।

আদালত সূত্র জানায়, বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় ২০১৩ সালের ২৪ এপ্রিল বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো পরিবহন হজযাত্রী বহন করতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়।

এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সহ-সভাপতি আব্দুল কবির খান ও মহাসচিব শেখ আব্দুল্লাহসহ রেজাউল ইসলাম নামের এক হজ যাত্রী।

একই বছরের ২৯ জুলাই বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ এ নিয়ে রুল জারি করেন।

রুলে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রী পরবিহনে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের নেয়া সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চায় আদালত।

এরপর ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো.হাবিবুল গণির হাইকোর্ট বেঞ্চ সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হজযাত্রীরা যেকোনো এয়ারলাইন্সে করে হজে যেতে পারবেন বলে রায় দেন।

রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। আজ আপিল বিভাগ সে আবেদন খারিজ করে দিলে হাইকোর্টের রায় বহাল থাকলো।

আরআর

প্রতিদিন কুইজ প্রতিদিন ৩০০ টাকার বই, জিতনে অংশ নিন রকমারি আওয়ার ইসলাম সিরাত কুইজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ