বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

রোহিঙ্গাদের সহায়তা দিচ্ছি, তবে স্রোতের মতো তাদের আসতে দিতে পারি না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina143আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা শরনার্থী যারা এসেছে তাদের যথাসাধ্য সহযোগিতা দিচ্ছি। আমাদের যতটুকু করার করছি। কিন্তু আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ‘আমরা দুয়ার খুলে স্রোতের মত আসতে দিতে পারি না। তবে মিয়ানমার দূতাবাসকে তার দেশের সরকারের কাছে ম্যাসেজ দিতে বলেছি এমন কোন অবস্থার সৃষ্টি করবেন না, যেন ওখান থেকে শরনার্থী বাংলাদেশে আসে।

বুধবার দশম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, প্রতিবেশী দেশে একটা ঘটনা ঘটেছে। যারা মিয়ানামের ৯ জন বর্ডার পুলিশকে হত্যা করেছে, সেনাবাহিনীর ওপর আক্রমণ করেছে, তাদের কারণে এটা হচ্ছে। যারা এই ধরনের ঘটনা ঘটালো তাদের জন্যই হাজার হাজার নারী পুরুষ শিশু কষ্ট পাচ্ছে। অথচ তারা এর জন্য দায়ী না।

তিনি বলেন, যারা ঘটনা ঘটিয়েছে তারা বাংলাদেশে আছে কি না আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি তাদের খুঁজে বের করতে। যখনই আমরা পাব মিয়ানমার পুলিশের হাতে দিয়ে দিব। বাংলাদেশের মাটি ব্যবহার করে কেউ প্রতিবেশী রাষ্ট্রে সন্ত্রাসী কর্মকান্ড ঘটাবে আমরা সেটা করতে দেব না।ে

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ