বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মিয়ানমারের সঙ্গে ফুটবল ম্যাচ বাতিল করলো মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga7আওয়ার ইসলাম: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর জুলুম, নির্যাতন, হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সারাবিশ্বে। মানববন্ধন, সমাবেশ হচ্ছে রাস্তায় রাস্তায়। মালয়েশিয়াও থেমে নেই। দেশটি এবার প্রতিবাদ হিসেবে মিয়ানমারের সঙ্গে অনূর্ধ্ব-২২ ফুটবলের দুটি প্রীতি ম্যাচ বাতিল করেছে।

মালয়েশিয়ার জাতীয় ফুটবল দলের এক মুখপাত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়, মালয়েশিয়ার মন্ত্রিসভা গত সপ্তাহে এক বিবৃতিতে রোহিঙ্গাদের ওপর সহিংসতার নিন্দা জানিয়েছে। মিয়ানমারের ইয়াঙ্গুনে ৯ ও ১২ ডিসেম্বর প্রীতি ম্যাচ দুটি হওয়ার কথা ছিল। জাতীয় ফুটবল দল হারিমাউ মালয়েশিয়া এক টুইটারে বার্তায় জানায়, মালয়েশিয়া ও মিয়ানমারের মধ্যকার অনূর্ধ্ব-২২ দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দুটি বাতিল করা হয়েছে। রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনা-পুলিশের রক্তক্ষয়ী দমনপীড়নের প্রতিবাদে মালয়েশিয়া এ পদক্ষেপ নিলো।

আরআর

প্রতিদিন ৩০০ টাকার বই জিততে রকমারি-আওয়ার ইসলাম সিরাতুন্নবী সা. কুইজে অংশ নিন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ