বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

শুরু হলো মাওলানা আবদুল জব্বার রহ. স্মরণসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-zabbarআওয়ার ইসলাম: আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে মাওলানা আবদুল জব্বার রহ. এর স্মরণসভা শুরু হয়েছে। প্রেসক্লাবের ভিআইডি লাউঞ্জে বিকাল ৩টায় শুরু হয় অনুষ্ঠান। ইতোমধ্যেই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিপুল পরিমাণ আলেম ওলামা উপস্থিত হয়েছেন।

বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামিয়া শরইয়্যাহ মালিবাগের মুহতামিম আল্লামা আশরাফ আলী।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সাবেক মহাসচিব মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার রহ. গত ১৮ নভেম্বর শুক্রবার ইন্তেকাল করেছেন। তার জীবন কর্ম ও স্মৃতিচারণ মূলক এ স্মরণসভার আয়োজন করেছে অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

মাওলানা আবদুল জব্বার রহ. স্মরণসভার অতিথি ও আলোচক যারা

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকার ফরিদাবাদ মাদরাসার প্রিন্সিপাল, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব, মাওলানা আবদুল কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখবেন, মাওলানা আবদুল জব্বার রহ.-এর জামাতা মাওলানা তানিম হোসাইন মাহমুদী

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন, শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মিজানুর রহমান সাঈদ, হযরত শায়খ যাকারিয়া কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. মাওলানা  মুশতাক আহমদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীরর সভাপতি মাওলানা এটিএম হেমায়েদ উদ্দিন, মাদরাসা দারুর রাশাদ মিরপুরের শিক্ষা সচিব, মাওলানা লিয়াকত আলী, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মুহাম্মদপুরের ঢাকার সচিব মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, বিশিষ্ট লেখক ও গবেষক  মাওলানা মুহাম্মাদ শরীফ, জামিয়া ইকরা বাংলাদেশের রঈস, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, জামিয়া রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক, জামিয়া আরাবিয়া লালবাগের মুহাদ্দিস মুফতি তৈয়ব হোসাইন, জামিয়া আরাবিয়া শামসুল উলুম নন্দিপাড়ার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আবদুস সামাদ, রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশের আমীর মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদরসার প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরুল ইসলাম, আল্লামা শাহ আহমদ শফীর প্রেস সচিব মাওলানা মুনির আহমদ, বেফাকের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ আবদুল জলিল প্রমুখ।

তরুণ আলেমদের থেকে উপস্থিত থাকবেন, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি আমিমুল ইহসান, মাওলানা নেয়াতুল্লাহ আমিন, মুফতি এনায়েতুল্লাহ, মুফতি সাঈদ আহমদ, মাওলানা জহির উদ্দিন বাবর, মাসউদুল কাদির, গাজী মুহাম্মদ সানা উল্লাহ, আলী হাসান তৈয়ব, মাওলানা মিরাজ রহমানসহ তরুণ প্রজন্মের চিন্তাশীল আলেমরা।

অনুষ্ঠান উপস্থাপনা করবেন আওয়ার ইসলামের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান ও বাচিক শিল্পী আবু সাঈদ জোবায়ের।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ