বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

পবিত্র মক্কা নগরীকে রক্ষায় প্রস্তুত সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

salman-bin-a-azizআওয়ার ইসলাম: সৌদি আরব বাদশা ও হারামাইন শরিফের খাদেম সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বলেন, পবিত্র নগরী মক্কার নিরাপত্তায় সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

মঙ্গলবার দেশটির মন্ত্রী পরিষদের বৈঠকে সম্প্রতি পবিত্র নগরি মক্কাকে কেন্দ্র করে বোমা হামলার বিষয়টি আলোচনায় আসার পর এ অভিমত ব্যক্ত করেন বাদশা সালমান।

কিং সালমান বলেন, পবিত্র মক্কা শরিফ কে রক্ষায় তার দেশ সম্পূর্ণ প্রস্তুত। একই সাথে তিনি পবিত্র নগরীকে টার্গেট করে হামলাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেন এবং এই হামলায় যারা মদদ দিয়েছে তাদের সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে আখ্যায়িত করেন ।

এই বৈঠকে তিনি সদ্য লেবানন এর প্রেসিডেন্ট এর দায়িত্ব পাওয়া মিশেল অউন কে সৌদি সরকারের পক্ষ থেকে লেবাননের একতা রক্ষায় সর্বোচ্চ সাহায্য ও সহযোগিতা দেয়ার অঙ্গীকার করেন। এছাড়াও তিনি এ বৈঠকে অন্যান্য বিভিন্ন দেশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বিভিন্ন সামাজিক ও পারিপার্শ্বিক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন ।

কেবিনেটের আলোচনা সভায় মন্ত্রী পরিষদের সদস্যগণসহ দেশটির অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

ওমরাহ’র জন্য আর লাগবে না ফি

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ