মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


আরাকান ও কাশ্মির প্রশ্নে বিশ্ব ও জাতিসংঘ বধির কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

unnamed-3আওয়ার ইসলাম:  হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, আরাকান মুসলমানদের উপরে মগদস্যু ও সামরিক বাহিনীর নির্মম নির্যাতন সভ্যতা ও মানবতা বিরোধী।

আজ ১১ নভেম্বর বুধবার সকাল ১১টায় মায়ানমারের আরকানে গণহত্যা বন্ধের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সাংবাদিক সম্মেলনে  এ কথা বলেন জুনাইদ বাবুনগরী।

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, হেফাজত সহসভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলাম, যুগ্মমহাসচিব মাওলানা লোকমান হাকীম, মাওলানা মঈনুদ্দিন রুহী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মওলানা ইসহাক মেহেরিয়া, হেফাজত আমীরের প্রেসসচিব মাওলানা মনির আহমদ প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বক্তব্যটি আওয়ার ইসলামের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা!
আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হবার জন্যে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত বেদনার্থ হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটি নৃশংস ও বর্বরতম চলমান মানবতাবিরোধী অপরাধে পুরো বিশ্বের নীরবতার প্রতিবাদ করতে এই সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমাদের প্রিয়মাতৃভূমি বাংলাদেশ এবং অপরাপর ভ্রাতৃপ্রতীম মুসলিম রাষ্ট্রের সরকারপ্রধানদের নিদ্রাভঙ্গের ডাক দিতে হেফাজতে ইসলাম আজ নিজেদের ঈমানী দায়িত্ব পালনের তাগিদে আজকের সংবাদ সম্মেলনে আপনাদের সামনে হাজির হয়েছে।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা !
পৃথিবীর উত্তর কিংবা দক্ষিণ মেরুতে নয়, আফ্রিকার জঙ্গল কিংবা আটলান্টিকের ওপারে নয়; আমাদেরই সীমান্তবর্তী, প্রতিবেশী দেশ মায়ানমারের আরাকানে ঘটছে সাম্প্রতিককালের ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ। আমরা অপরিসীম মর্মবেদনা ও ভারাক্রান্ত হৃদয়ে প্রত্যক্ষ করছি যে, আমাদের ঘরের পাশে আরাকান রাজ্যের নিরীহ, নিরস্ত্র বেসামরিক মানুষকে প্রতিদিন পশুর মতো জবাই করে হত্যা করা হচ্ছে। নারী-শিশু-আবাল-বৃদ্ধ-বনিতার ওপর হিং¯্র হায়েনার মতো দলবেঁধে ঝাঁপিয়ে পড়ছে দেশটির সামরিক বাহিনী ও সরকারের লেলিয়ে দেওয়া উগ্রবাদী মগ-দস্যু-সন্ত্রাসীরা। আরাকান ভূখ- থেকে মুসলিম জাতিসত্তাকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেবার হীন উদ্দেশ্যে পূর্বঘোষিত ও পরিকল্পিত অভিযান চালানো হচ্ছে। আরাকানের বেসামরিক বৌদ্ধ জনগণকে অস্ত্রে সজ্জিত করে হত্যাকা-ে প্ররোচিত করা হচ্ছে। ঘরে ঘরে হামলা চা