সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু এশা পড়ে গেলেন মুসল্লিরা, ফজরে এসে দেখেন মসজিদ বিলীন প্রকাশিত হচ্ছে আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ ইসলামী ব্যাংক নিয়ে মারামারিতে জড়াল দুই পক্ষ, আহত অনেকে নারায়ণগঞ্জে বিতর্কের পর মুসলিম রীতিতে মো. বিল্লালের দাফন সম্পন্ন গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার বিশ্ববাজারে এক লাফে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার

কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের ঘোষণা হাফিজ সাঈদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hafiz-saidআওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর ঘোষণা দিয়েছেন 'জামাত-উদ-দাওয়া' সংগঠনেরর প্রধান হাফিজ সাঈদ।

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মিরপুরে রোববার এক সভায় তিনি এ ঘোষণা দেন।

সাঈদ বলেন, নরেন্দ্র মোদি যা করার করেছেন। এবার কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করার পালা যোদ্ধাদের। তিনি আরও বলেন, 'ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, দুনিয়া তাতে গুরুত্ব দেয়নি। কিন্তু মুজাহিদিনরা যা ঘটাতে চলেছে, মানুষ অনেক দিন তা মনে রাখবে।'

কাশ্মীরে ভারতের নিপীড়নের বিষয়ে পাকিস্তান সরকারের শীতল মনোভাবের কড়া সমালোচনা করেছিলেন সাঈদ। ওই সময় তিনি কাশ্মীরের মানুষের জন্য পাকিস্তানের সক্রিয় সমর্থন চান। এই বক্তব্যের এক সপ্তাহের মধ্যেই সার্জিক্যাল হামলার হুমকি দেন তিনি।

গত ২৭ সেপ্টেম্বর কাশ্মীরে সার্জিক্যাল হামলা করেছিল ভারত। এ হামলায় পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকারী ৪০ জন কাশ্মীরি যোদ্ধাকে হত্যার দাবি করেছিল ভারত। তবে শুরু থেকেই পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইকের দাবিকে নাকচ করে আসছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ