বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার  গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

‘আমি যদি হাফেজ হতে পারতাম!’ উপজেলা নির্বাহী অফিসারের আকুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fulpur3ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী তার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসায় আয়োজিত মীলাদ মাহফিলে মুনাজাতপূর্ব সমাবেশে আফসোস করে বলেন, আহ! আমি যদি হাফেজ হতে পারতাম।

১ নভেম্বর অনুষ্ঠানে বাচ্চাদের সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াতে মুগ্ধ হয়ে তিনি বলেন, আমি যদি হাফেজ হতে পারতাম! তাহলে কতই না ভাল হতো। তোমাদের মত ছোট্ট থাকতে আরবি পড়িনি বলে এখন আফসোস লাগে। তোমরা ভালভাবে পড়বে। এর মধ্যে অনেক সাওয়াব রয়েছে।

বক্তৃতার এক পর্যায়ে বাবার কথা স্মরণ করে আবেগে তার চোখ ছলছল করে ওঠে। বাবার রূহের মাগফিরাত কামনা করে তিনি সকলের নিকট দোয়া চান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্থানীয় বিএনপি নেতা শফিকুল ইসলাম, সাংবাদিক নাজিম উদ্দিন, নুরুল আমিন, বিল্লাল হোসাইন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা নাজমুল হাসান, ক্বারী হারুনুর রশিদ, মাওলানা আবুল বাশার, আবু বকর সিদ্দিক, হযরত আলী, মজিবর খান, আজিজুল হক, জালাল উদ্দিন, দুলাল প্রমুখ।

মুনাজাত পরিচালনা করেন, এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান।

এর আগে খতমে কুরআন, যিকির আযকার ও দুরুদ পাঠ করা হয় এবং মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে ছাত্রদের লেখাপড়ার গুণগত মান সম্বন্ধে ধারণা দেয়া হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে মানপত্র প্রদান করা হয়। মানপত্র পাঠ করেন, হাফেজ মুস্তাকীম বিন আব্দুল মান্নান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ