বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

কাবা শরিফের অবমাননাকারী রসরাজের ৫ দিনের রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rasraz-dasআওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাবা শরীফের উপর মূর্তি বসানো বিতর্কিত ছবি পোস্ট করার অভিযোগে গ্রেফতার হওয়া রসরাজ দাসের (২৭) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসিপি) বিষয়টি মিডিয়াকে জানান।

ধর্মীয় অবমাননার অভিযোগে গত শুক্রবার (২৮ অক্টোবর) নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রাম থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়। শনিবার আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন,ফেইসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র করে ছবি পোস্ট করার ঘটনায় নাসিরনগর থানায় দায়েরকৃত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলায় গ্রেপ্তার রসরাজ দাসকে দুপুরে আদালতে তোলা হয়।

‘পুলিশ সাত দিনের জন্য আবেদন করলেও বিচারক সুলতান সোহাগ উদ্দিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।’

নাসিরনগর থানার এসআই মহিউদ্দিন সুমন শনিবার রসরাজের নামে মামলাটি করেন বলে জানান পুলিশ কর্মকর্তা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ