শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন: অর্থ দিতে চায় চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkb1dec87ce82gu4y_800c450আওয়ার ইসলাম: ইসলামি প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তানের মধ্যে নির্মাণাধীন গ্যাস পাইপলাইন প্রকল্পের বাকি অংশের কাজ শেষ করার জন্য অর্থ বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীন।

পাকিস্তানের সরকারি কর্মকর্তারা ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছেন, চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ব্যুরো বা সিপিপিবি বর্তমানে ১৪০ কোটি ডলারের গোয়াদার-নওয়াবশাহ এলএনজি টার্মিনাল ও পাইপলাইন প্রকল্পের কাজ করছে। এ কোম্পানি গোয়াদার বন্দর থেকে ইরান সীমান্ত পর্যন্ত নির্মাণাধীন গ্যাস পাইপলাইন প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে চায়। চীন এলএনজি প্রকল্পের শতকরা ৮৫ ভাগ অর্থ যোগান দিচ্ছে; একইভাবে ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পেও সমপরিমাণ বা তার চেয়ে বেশি অর্থ বিনিয়োগ করার আগ্রহ ব্যক্ত করেছে চীনা কোম্পানিটি।

ইরান ও পাকিস্তানের মধ্যে নির্মাণাধীন গ্যাস পাইপলাইন প্রকল্প আরো আগে চালুর কথা থাকলেও তেহরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে পাকিস্তান সে প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসে নি। ২০১৫ সালে এ নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে তুলে নেয়া হয় কিন্তু মার্কিন চাপের কারণে ইসলামাবাদ প্রকল্প বাস্তবায়নে তৎপর হয় নি। এখন চীনের এ প্রস্তাবের কারণে আশা করা হচ্ছে পাকিস্তানের পক্ষে গোয়াদার বন্দর থেকে ইরান সীমান্ত পর্যন্ত ৮০ কিলোমিটার গ্যাস পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন করা সহজ হবে।

পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, ইসলামাবাদ এলএনজি আমদানির জন্য টার্মিনাল নির্মাণ করছে কিন্তু তা নিশ্চিত কোনো ব্যবস্থা নয়। যুদ্ধসহ নানা কারণে এলএনজি আমদানি বাধাগ্রস্ত হতে পারে। সম্ভাব্য এমন পরিস্থিতিতে গ্যাস সরবরাহ অক্ষুণ্ণ রাখার জন্য ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন জরুরি। এসব বিষয় বিবেচনায় রেখে এ প্রকল্পকে পাকিস্তানের কর্মকর্তারা তাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ