শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

মুসলিম ছাত্রনেতাদের গুলি করে মারার ভিডিও নিয়ে তোলপাড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

8_simi_leaderআওয়ার ইসলাম: ভারতের জেল থেকে পালিয়েছিলেন 'স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া ‘র আট  ছাত্রনেতা। তাদেরকে ধরে গুলি করে হত্যা করার একটি ভিডিও নিয়ে চলছে তোলপাড়। ভিডিওতে দেখা গেছে ছাত্রনেতাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এমনকি অনেকে আত্মসমর্পণ করতে চাইলেও সুযোগ দেয়া হয়নি।

ভিডিওটিতে এক পুলিশকে এভাবে নির্দেশ দিতে দেখা যায়,  'জিন্দা হ্যায়, মারো'। 'সে বেঁচে আছে, তাকে গুলি করো'।

একজন আত্মসমপর্ণের জন্য মিনতি জানাচ্ছিল, এরমধ্যেই এক পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা গেল, 'তার বুক বরাবর গুলি করো, তাহলে সে মারা যাবে।'

ভারতে আইনশৃংখলা বাহিনীর গুলিতে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ছাত্র সংগঠন 'স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) আট  ছাত্রনেতার নিহত হওয়ার ঘটনার ভিডিও ফুটেজে এমন রোমহর্ষক দৃশ্যের সন্ধান পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে তারা সিমির আট নেতা নিহত হওয়ার ঘটনায় দুটি ভিডিও ফুটেজ পেয়েছে। যার সত্যতা তারা যাচাই করতে পারেনি।

পাক-ভারত সীমান্তে নতুন সংঘর্ষ: নিহত ১৯

এরমধ্যে একটি ফুটেজে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা একজন নিথর ব্যক্তিকে লক্ষ্য গুলি করছেন। পরে এতে দেখা যায়, কেউ একজন ব্যাখ্যা করছেন যে সন্দেহভাজনরা আত্মসমর্পণ করতে চাওয়ার পরেও পুলিশ তাদের গুলি করছে।

দ্বিতীয় ফুটেজে দেখা যায়, একদল কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। আর কাউকে বলতে শোনা যাচ্ছে, 'থামুন, এই পাঁচজন আমাদের সঙ্গে কথা বলতে চাচ্ছে। অন্য তিনজন পালাতে চেষ্টা করছে। তাদের পাকড়াও করুন।' এর কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা যায় ভিডিওটিতে।

সোমবার আইনশৃংখলা বাহিনীর বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, রোববার রাত ২টার দিকে ভারতের মধ্যপ্রদেশের ভোপাল হাইসিকিউরিট জেলের নিরাপত্তারক্ষীকে গলাকেটে পালিয়েছিলেন সিমির আট ছাত্র নেতা।

তারা হলেন মেহবুব গুড্ডু ওরফে মল্লিক, মোহাম্মদ খালিদ আহমাদ, আমজাদ খান, মুজিব শেখ, মোহাম্মদ আকিল খিলজি, জাকির হোসেন সাদিক, মোহাম্মদ সালিক সাল্লু এবং আবদুল মজিদ।

জেল থেকে পালানোর আট ঘণ্টা পর সোমবার সকালে ভোপাল থেকে আট কিলোমিটার দূরে এন্তেখেড়ি গ্রামের কাছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম গ্রুপের (সিটিজি) এনকাউন্টারে তারা মারা যান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ