বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কলেজে হামলায় নিহত ৬৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pakistan-hamlaআওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কুয়েটায় একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে প্রশিক্ষণার্থী (ক্যাডেট) ও নিরাপরক্ষীসহ কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে ১২০ জনেরও বেশি প্রশিক্ষণার্থী। ৪ ঘণ্টা যাবত চলে ভয়াবহ এ হামলা।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে এ হামলা হয়।

পাকিস্তানের কর্মকর্তারা জানান, হামলাকারীরা বোমাযুক্ত পোশাক পরে কলেজ ভবনে ঢুকে প্রকাশ্যে গুলি চালায়। এর পর কয়েক ঘণ্টা ধরে তাদের বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে তিন জঙ্গিই নিহত হয়।

বেলুচিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ আহমেদ বুগতি বলেন, পাকিস্তানের সেনা ও আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস জঙ্গিবিরোধী অভিযানে নামে। সেই অভিযানে কয়েকশ ক্যাডেটকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

হামলার বিষয়ে এক ক্যাডেট বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিন হামলাকারী ছদ্মবেশে কলেজে প্রবেশ করে। তারা গুলি করতে করতে ছাত্রাবাসের দিকে আসতে থাকে। কিন্তু তাদের আসার আগেই দেয়াল টপকে পালিয়ে যান তিনি।

ওই ক্যাডেট আরো বলেন, জঙ্গিদের মধ্যে দুজন বোমা বিস্ফোরিত হয়ে নিহত হয়। অন্যজন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়।

পাকিস্তানের ওই পুলিশ প্রশিক্ষণ কলেজটিতে প্রায় ৬০০ ক্যাডেট ছিলেন।

সূত্র: জিও টিভি পাকিস্তান

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ