বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

প্রথম দিনের অধিবেশন সমাপ্ত, কাল সকালে আবার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

20_alig11

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম শেষ হয়েছে। আগামীকাল সকাল ৯টায় আবার শুরু হচ্ছে সম্মেলন।

বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তার প্রতিষ্ঠার পর ৬৭ বছরে এখন পর্যন্ত আওয়ামী লীগের ১৯টি জাতীয় সম্মেলন হয়েছে। ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শনিবার ও রবিবার (২২ ও ২৩ অক্টোবর)।

নানা বিবেচনায় এবারের জাতীয় সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিন্ন মাত্রা পেয়েছে। বিগত যে কোনো সম্মেলনের চেয়ে এবারের প্রস্তুতিও ব্যাপক এবং বহুমুখী। এ সম্মেলনকে ঘিরে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সাজ সাজ রব উঠেছে। দলীয় পদ-পদবির জন্য দৌড়ঝাঁপও শুরু হয়েছে। গঠনতন্ত্র সংশোধন ও ঘোষণাপত্র চূড়ান্ত করাসহ নানা কাজের জন্য গত এপ্রিলে সম্মেলনের প্রস্তুতির জন্য ১১টি উপ-কমিটি গঠন করা হয়। প্রতিটি উপ-কমিটি নিজ নিজ বিভাগের সব প্রস্তুতি সভাপতির সরাসরি তত্ত্বাবধানে এরই মধ্যে সুষ্ঠুভাবে শেষ করেছে। বুধবার অনুষ্ঠিত দলের বর্তমান কার্যনির্বাহী সংসদের সর্বশেষ বৈঠক সম্মেলনের শেষ সেশন পর্যন্ত মুলতবি করা হয়েছে।

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ