বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

অনুমোদন পেলো ১৭৪ ওমরাহ এজেন্সি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

omraআওয়ার ইসলাম: বাংলাদেশ থেকে আগামী বছর ওমরাহ ভিসায় হাজি পাঠানোর প্রথম দফায় ১৭৪টি ওমরাহ হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব এ কে এম শহীদুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর নামের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুমোদনপ্রাপ্ত এজেন্সিগুলো ধর্ম মন্ত্রণালয়ের চাহিদা অনুসারে হালনাগাদ নবায়নকৃত ট্রাভেল লাইসেন্সের কপি, নবায়নকৃত ট্রেড লাইসেন্সের কপি, ২০১৬-১৭ সালের আয়কর সনদের কপি, চলমান ওমরাহ লাইসেন্সের মূল কপি, আইএটিএ সনদপত্রের কপি দাখিল করে। পরে এসব যাচাই-বাছাই করে ১৭৪ এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া অদূর ভবিষ্যতে সরকার আরো এজেন্সিকে ওমরাহ ভিসায় লোক পাঠানোর জন্য অনুমোদন দেবে বলে সূত্রে জানা গেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ