বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

সমৃদ্ধির জন্য বাংলাদেশ ও চীন একই চ্যালেঞ্জে হাঁটছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের বড় প্রকল্পগুলোতে সহায়তার পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। একইসঙ্গে পারস্পরিক রাজনৈতিক আস্থার সম্পর্ক আরো মজবুত করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক ও চুক্তি স্বাক্ষর শেষে তিনি এসব কথা বলেন।

চীনের প্রেসিডেন্ট বলেন, ৪১ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব সব সময়ই সামনের দিকে এগিয়েছে। দুই দেশের সহযোগিতার এই সম্পর্ককে আমরা আরো উঁচুতে নিয়ে যেতে চাই। কারণ বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চেলের গুরুত্বপূর্ণ অংশীদার।

শি জিনপিং বলেন, রাষ্ট্রের সমৃদ্ধির জন্য বাংলাদেশ ও চীন উন্নয়নের একই চ্যালেঞ্জের পথে হাঁটতে হচ্ছে। চীনের মানুষ এক মহৎ রূপান্তরের জন্য কাজ করছে। আর বাংলাদেশ কাজ করছে সোনার বাংলা গড়তে।
এর আগে বাংলাদেশ ও চীনের মধ্যে ২৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর মধ্যে ৬টি প্রকল্পের যৌথভাবে উদ্বোধন করেন চীনের রাষ্ট্রপতি।

 

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ