বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

রামপাল বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে ৫ লাখ গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pm_hasinaআওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এত কথা, সেখানে পাঁচ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। সবুজ বেষ্টনী সৃষ্টি করার জন্য এবং কার্বন সিংকের জন্য।

সুন্দরবনের সুরক্ষায় সরকারের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলয়নাতনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ আসবেই। মনুষ্য ও প্রাকৃতিক সব ধরনের দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে। বাংলাদেশের পদ্ধতি বিভিন্ন দেশে এখন অনুসরণ করা হচ্ছে। সঠিক ব্যবস্থাপনায় মানুষের জীবন রক্ষাই সরকারের মূল্য লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী।

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে উপকূলীয় এলাকাসহ সারাদেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতার শিকার হচ্ছে বাংলাদেশ। এর ফলে প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বাড়ছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়ার একটিই পথ, সেটা হচ্ছে বাংলাদেশকে সবুজ বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ