বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর

খাদিজার কয়েকধাপ উন্নতি হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি হচ্ছে। ভর্তির পর থেকে একটানা ভেন্টিলেটর মেশিনের সহায়তায় কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করলেও মঙ্গলবার থেকে মাঝে মাঝে সাময়িকভাবে মেশিন খুলে ফেলছেন চিকিৎসকরা।

হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অধ্যাপক ডা. মির্জা নাজিমউদ্দিন বলেন, ‘খাদিজার শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি হচ্ছে। মাঝে মাঝে ভেন্টিলেটর মেশিনের সাপোর্ট ছাড়াই সে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করছে।’

তিনি জানান, ‘স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস গ্রহণের জন্য সোমবার শ্বাসনালীতে ছোট্ট একটি অস্ত্রোপচার হয়। শ্বাস-প্রশ্বাসের জন্য আগে মুখে টিউব ছিল, সেটি সরিয়ে গলার সামনের অংশে দেয়া হয়েছে। অবস্থা পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত এভাবে রাখতে হবে।’

এগুলো স্বাভাবিক চিকিৎসা প্রক্রিয়া উল্লেখ করে মীর্জা নাজিমউদ্দিন বলেন, ‘দোয়া করেন, মেয়েটি যেন দ্রুত সুস্থ হয়ে উঠে।’

এর আগে গত শনিবার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা খাদিজা আক্তার প্রথম চোখ খুলেন। সেদিন তিনি ডান হাত ও ডান পা নাড়িয়েছেন।
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৩ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে নির্মমভাবে কুপিয়ে মারাত্মক আহত করে।
গুরুতর আহত খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন ভোরে তাকে ঢাকায় পাঠানো হয়। ওইদিন দুপুরে স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ