বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

আলেপ্পোয় বিমান হামলায় নিহত ৮১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

A boy runs as he rushes away from a site hit by what activists said were airstrikes by forces loyal to Syria's President Bashar al-Assad in the Douma neighborhood of Damascus, Syria August 24, 2015. REUTERS/Bassam Khabieh - RTS6T7U

আওয়ার ইসলাম: সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোতে রুশ ও সিরীয় বিমান হামলায় অন্তত ৮১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। বুধবার এই হামলা চালানো হয়। খবর আল-জাজিরার।

উদ্ধার কাজে নিয়োজিত আলেপ্পোভিত্তিক সংগঠন হোয়াইট হেলমেটসের মুখপাত্র ইব্রাহিম আবু লেথ আল-জাজিরাকে বলেছেন, ধ্বংসস্তুপের ভিতর থেকে এখনো মানুষজনকে উদ্ধার করা হচ্ছে।

আলেপ্পোর ফেরদৌসেই কেবল ৪৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইব্রাহিম। ফরিদা নামে সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন, কী লক্ষ্য করে যে হামলা চলছিল তা পরিষ্কার নয়।

সিরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গত সপ্তাহে বলা হয়েছিল তারা আলেপ্পো থেকে মানুষদের বেরিয়ে যাওয়ার সুযোগ দেবে। তবে পরিস্থিতি সেরকম হয়নি বলে উঠে এসেছে আল-জাজিরার প্রতিবেদনে।

সিরিয়ায় শান্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার আলোচনা স্থগিতের ঘোষণার পরপরই এ হামলা চালানো হলো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ