বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

আটক ২১ বালিকাকে মুক্তি দিয়েছে বোকো হারাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

boko-haramআ্ওয়ার ইসলাম: নাইজেরিয়ায় বোকো হারাম ২০১৪ সালে আটক স্কুল বালিকাদের মধ্য থেকে ২১ জনকে মুক্তি দিয়েছে বলে দেশটির কর্মকর্তা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির দফতরের একজন কর্মকর্তার বরাত দিয়ে আজ (বৃহস্পতিবার) ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘আটক বালিকাদের মুক্তি দেয়ার বিষয়টি সত্য। এই ইস্যুতে তথ্য মন্ত্রণালয় পরে একটি বিবৃতি দেবে।’

এদিকে, একটি স্থানীয় সূত্র জানিয়েছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ক্যামেরুনের সীমান্তবর্তী বানকি শহর ‘সন্ত্রাসীমুক্ত’ করার সময় আটক বোকো হারামের চার বন্দির বিনিময়ে ওই বালিকাদের মুক্তি দেয়া হয়। তাকফিরি বোকো হারাম ২০১৪ সালের ১৪ এপ্রিল নাইজেরিয়ার বোরনো রাজ্যের চিবুক শহরের একটি স্কুল থেকে ২৭৬ জন বালিকাকে অপহরণ করেছিল।পরে বোকো হারামের কবল থেকে ৬০ জন বালিকা পালিয়ে আসতে সক্ষম হয়। তবে বাকিদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায় নি।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ